August 9, 2026, 11:46 am

হোয়াইট কালার ক্রিমিনালদের প্রতি আঙ্গুলী ইঙ্গিত একটু বুঝুন

হোয়াইট কালার ক্রিমিনালদের প্রতি আঙ্গুলী ইঙ্গিত একটু বুঝুন

সাইফুল ইসলাম বাবুলঃ

আশায় বুক বেঁধেছিলাম আমরা। নিরাপদ থাকবো, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন নয়। নিয়তির কাছে হেরে যাচ্ছি। আমরা ক্রমেই নিয়তির খেলায় বন্দী হচ্ছি। একটু সাহস করে বলবো নিজের মতো করে গড়বো সেই ফুযসত নেই। আমাদের তৈরি দানব গুলো আমাদেরকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। সব জি হুজুরের দল। সে কারনে হুজুরও পথ ভ্রষ্ট।

সময়ে আমরা অন্যায়ের অতল তলে হারিয়ে যাচ্ছি। চোখের সামনে চাঁদাবাজী, অপহরণ, হত্যাসহ নানা অনাচার ঘটেই চলছে। রহস্য উদঘাটনে কৃতিত্ব দেখালেই কি সব শেষ?
আমরা চাই রহস্য যেনো সৃষ্টি না হয়। তবে ইতিবাচক রহস্য অবশ্যই সমাজে মঙ্গল ডেকে আনে।

নেতৃত্ব যদি হাটে বাজারে ক্রয় করা যায় তবে সে পুঁজি খাটাবে। তার খেয়াল থাকবে অবৈধ উপার্জনের দিকে। তাহলে অবৈধ করতে গিয়ে সমাজ সম্মুখীন হবে অন্যায় আবদারে।

চলছে কিশোর অপরাধ, গ্যাং গ্রুপ ইত্যাদিতে সয়লাব দেশ। মাদক সরবরাহকারীকে ধরো, বিক্রেতাকে ধরো। এখন ধরতে হবে মাদকসেবীদের। পাড়ায় মহল্লায় মাদকসেবীদের তালিকা দরকার। হয় তারা শাস্তির আওতায় আসবে নতুবা সংশোধন হবে। একদিন দেখা যাবে চাহিদা না থাকলে বিক্রয়ও হবে না কমে যাবে নেপথ্যের গডফাদার।

হিসাব নেওয়া দরকার সন্দেহভাজন গডফাদারদের অবৈধ অস্বাভাবিক সম্পদ অর্জনের। যা এখন চলছে, চলমান থাকুক। সভা সেমিনার করে যতই বলুন কয়লা ধুলে ময়লা যাবে না। তাই দরকার কয়লার স্তুপ সরানোর। কালিমা লিপ্ত মানুষগুলোকে যখন সমাজের উচ্চাসনে দেখা যাবে তখন ভালোরা প্রস্থান করবে কিংবা নিজেরাই খারাপ হয়ে যাবে। সুযোগ থাকলে সদ্ব্যবহার হবে। নৈতিকতা চর্চার বিষয় তাই চর্চা না থাকলে নীতি পাবেন কোথায়।

কথায় বলে মায়ার মুখ নিম্নগামী তাই মায়ার ছলে নিজের খারাপ লোকদের স্থান দিচ্ছি। একদিন তাদের সরাতে বারোটা বাজবে। এখন সময় এসেছে মায়ার কারণে স্থান পাওয়াদের সারানোর। মায়া লাগলে ব্যবসা-বাণিজ্য দিয়ে মুদির দোকানদার বানিয়ে দিন। নেতৃত্ব ও প্রশাসনের সাথে ছড়ি ঘোরাতে দেবেন না। যদি দেন তবে কাঁহাতক খারাপ করবেন পরে বুঝবেন। বদ লোকদের ডিউ লেটার, সুপারিশ, আশ্রয়-প্রশ্রয় খাল কেটে কুমির আনার মতো। যদি দিয়ে থাকেন তবে একটু নজরে রাখুন।

সর্বোপরি আশা করবো আনাচার যেনো আর না ঘটে। আমরা শান্তি চাই। আমার তীর্যক কথাগুলো শান্তির জন্য আহাজারি। হোয়াইট কালার ক্রিমিনালদের প্রতি আঙ্গুলি ইংগিত একটু বুঝুন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com