August 9, 2026, 11:42 am
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:: চট্টগ্রামের আনোয়ারারা উপজেলায় লাশবাহী গাড়ি এম্বুলেন্সের সিলেন্ডার বিস্ফারণে এক বৃদ্ধ ও এক মেয়ে ঘটনাস্থলে নিহত হয়। এতে আহত হয় চালকসহ আরো ৪ জন। বিস্ফোরণের খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ইউনিট এসে আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চমেক হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সিলেন্ডার বিস্ফোরণের কারণে গাড়িতে থাকা সবার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়।আহতদের মধ্যে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত আহত কারো পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে আরো জানা যায়, বৃহস্পতিবার তিনটার দিকে শহর থেকে আসা বাঁশখালীগামী এম্বুলেন্সটি উপজেলার পিএবি সড়কের ৮নং চাতরী ইউনিয়নের শশী কমিউনিটি সেন্টারের সামনে আসলে বিকট শব্দে গাড়ীর সিলেন্ডার বিস্ফারিত হয়ে প্রায় বিশ ত্রিশ গজ পিছনে চলে যায়।এতে পুরো গাড়ীটি বশীভূত হয়ে যায়। নিহতেদের লাশ চমকে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।