August 9, 2026, 12:50 pm

স্বামী-স্ত্রী দু’জনই রাষ্ট্রীয় পদক অর্জন

স্বামী-স্ত্রী দু’জনই রাষ্ট্রীয় পদক অর্জন

এম, রিদুয়ানুল হক কক্সবাজার: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০১৯ উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ১৩ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে সিপিপি’র শ্রেষ্ঠ মহিলা স্বেচ্ছাসেবক হিসেবে আলহাজ্ব বুলবুল জন্নাতকে রাষ্ট্রীয় পদক পরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা।

২০১৮ সালের এই দিনে একই পদকে ভূষিত হন উপজেলা টিম লিডার সিপিপি চকরিয়া এবং কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুল আবচার। আলহাজ্ব বুলবুল জন্নাত তাঁর সহধর্মিণী। এটা আমাদের কক্সবাজার তথা চকরিয়াবাসীর জন্য অত্যন্ত গৌরবের। বাংলাদেশে স্বামী-স্ত্রী দু’জনই রাষ্ট্রীয় পদক প্রাপ্ত বোধহয় এটাই প্রথম।

এই সাফল্যের জন্য তাঁরা মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন। পাশাপাশি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com