August 9, 2026, 12:59 pm

চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় চালক নিহত

চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় চালক নিহত

এম, রিদুয়ানুল হক, কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রলি গাড়ির চালক মামুনুর রশীদ (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কলাতলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুনুর রশীদ পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার আব্দুল খালেকের ছেলে। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী কাভার্ড ভ্যানটি বিপরীত দিক থেকে আসা ট্রলি গাড়িকে ধাক্কা দেয়। এতে ট্রলি গাড়ির চালক মামুনুর রশীদ ঘটনাস্থলে মারা যান। একই সাথে ট্রলি গাড়িতে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুল আলম বলেন, ট্রলির চালক মামুনুর রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com