August 9, 2026, 8:44 am
ডিএন২৪ ডেস্কঃ যশোরের মণিরামপুরের ভগ্নীপতির বাড়িতে বেড়াতে গিয়ে রুমা খাতুন (২০) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বুধবার দুপুরে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
রুমা উপজেলার হরিহরনগর গ্রামের প্রবাসী ওসমান শেখের মেয়ে। আছিয়া নামে তার দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
রুমার বোন শ্যামলী জানান, তারা পাঁচ বোন। তাদের পিতা ওসমান ও মা জোহরা বেগম বহুবছর ধরে মালয়েশিয়ায় কর্মরত। চার বছর আগে যশোরের খড়কি এলাকার মুছা হোসেনের সাথে তার বিয়ে হয়। দুই বছর আগে রুমাকে তালাক দেয় তার স্বামী। সেই থেকে মেয়েকে নিয়ে পিতার বাড়িতে চলে আসে রুমা। গত মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ছোট চাচি শাহানারা বেগমের সাথে রোহিতা ইউনিয়নের সালামতপুর গ্রামে বোন কুলসুম বেগমের বাড়িতে বেড়াতে যান। দুপুরের খাবার সেরে রুমাকে রেখে ছোট চাচি বাড়িতে চলে আসেন। কুলসুম চাচিকে এগিয়ে দিতে বাড়ি থেকে কিছুদূর আসে। পরে বাড়ি ফিরে রুমাকে ঝুলতে দেখে চিৎকার দেয়। এসময় আশপাশের লোকজন এসে রুমাকে নামিয়ে আনেন। কিছুক্ষণ পরে মারা যায় রুমা।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাবুর বলেন, দুইমাস আগে ঢাকায় কাজে যায় রুমা। সেখানে সে তার ছোট চাচি শাহানারার বাসায় থাকত। ঢাকায় এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক হয় রুমার। এই ঘটনার পর রুমাকে বাড়িতে নিয়ে আসেন শাহানারা।