August 9, 2026, 8:53 am

বান্দরবানে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপিত

বান্দরবানে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপিত

বান্দরবান প্রতিনিধি।       

“আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’’।এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বান্দরবানে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার (৭ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শির্ক্ষার্থীরা ও বিভিন্ন শিশু সংগঠনের সদস্যরা অংশ নেয়।

পরে বিশ্ব শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে  আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, বাংলাদেশ শিশু একাডেমি বান্দরবান জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দিসহ বিশিষ্টজনেরা। এসময় শিক্ষক, অভিভাবকসহ জেলার বিভিন্ন স্কুলের অসংখ্য ছাত্র-ছাত্রী এই বিশ্ব শিশু দিবসের অনুষ্ঠানে অংশ নেয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুদের উন্নয়নে আমাদের সবাইকে কাজ করতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com