August 9, 2026, 9:54 am

সিসি ক্যামরা স্থাপনের কার্যক্রম পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চকরিয়া পৌর মেয়র

সিসি ক্যামরা স্থাপনের কার্যক্রম পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চকরিয়া পৌর মেয়র

এম, রিদুয়ানুল হক, চকরিয়া:
চকরিয়া পৌরশহরের মাতামুহুরি ব্রিজ হতে বাসটার্মিনাল পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামরা স্থাপনের অগ্রগতি পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। উপস্থিত ছিলেন চকরিয়া পৌর সচিব মাসউদ মোরশেদ, ২নং ওয়াডের্র কাউন্সিলর রেজাউল করিম, ৭নং ওয়ার্ডে কাউন্সিলর জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ডে কাউন্সিলর মুজিবুল হক সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী নোমান ও মেয়র আলমগীর চৌধুরী বলেন- শিগগিরই চকরিয়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামরা স্থাপন করা হবে এবং উক্ত ক্যামেরা মনিটরিং করার জন্য উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com