August 9, 2026, 8:43 am

স্কুল চলাকালীন ও সন্ধ্যার পর শিক্ষার্থীদেরকে অযথা রাস্তায় দেখা গেলে গ্রেফতার – মতিউল ইসলাম

স্কুল চলাকালীন ও সন্ধ্যার পর শিক্ষার্থীদেরকে অযথা রাস্তায় দেখা গেলে গ্রেফতার – মতিউল ইসলাম

এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ
“দেশপ্রেম, পরিষ্কার পরিচ্ছন্নতা নিজ নিজ ধর্ম বিশ্বাসের অঙ্গ এবং শৃঙ্খলাই জীবন” তথ্য প্রযুক্তির অপ-ব্যবহার, ছেলে ধরা গুজব, মাদক, জঙ্গীবাদ, কিশোর অপরাধ ও ইভটিজিং, বাল্য বিবাহ ইত্যাদি অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ -“আমরা হবো ফুলের মতো সবার জীবনে সুরভী ছড়াবো” শ্লোগানকে সামনে রেখে চকরিয়া কোরক বিদ্যাপীঠ আয়োজিত সচেতনতামূলক সভা ৩ অক্টোবর সকাল ১১ টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

চকরিয়া কোরক বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের’র সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল আখেরে’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সদস্য শওকত হোসেন, সাংবাদিক নাছির উদ্দিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল মোস্তফা, আনচারুল করিম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন- শাহনাজ সোলতানা জুহি ও দীপ্ত সুশীল শান্ত।

প্রধান অতিথি বলেন- মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গীবাদ আমাদের দেশের প্রধান সমস্যা। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সামাজিক সমস্যা নিরসনে কাজ করতে হবে। গুজব প্রসঙ্গে তিনি বলেন, একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এসব অপপ্রচারে বিশ্বাস করে অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। সমাজের শিক্ষিত সম্প্রদায়ের উচিত এসব মানুষকে সচেতন করা এবং গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করা।

এসময় তিনি ছাত্রছাত্রীদেরকে মাদক এবং সন্ত্রাসের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে বলেন, মাদক এবং সন্ত্রাস আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তিনি তরুণ প্রজন্মকে এপথ থেকে ফিরে এসে সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপনের আহবান জানান।

তিনি বলেন, দেশ আমাদের সকলের, তাই দেশকে ভালো রাখার দায়িত্বও সকলের। শুধু পুলিশ ও প্রশাসনের ওপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে দেশকে নিরাপদ রাখা যাবেনা। শিক্ষার্থীদেরকে জাতির বাতিঘর উল্লেখ করে বক্তারা বলেন, তোমরাই সমাজে আলো ছড়াবে। সব রকমের অন্যায়, অপ্রচার, সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় ছাত্রছাত্রীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিননি আশা প্রকাশ করেন।

তিনি ঘোষণা দিয়েছেন- স্কুল চলাকালীন সময়ে ও সন্ধ্যার পর কোনো শিক্ষার্থীকে অযথা রাস্তায় দেখা গেলে গ্রেফতার করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হামিদা জান্নাত, আবুল বশর, মাজাহার হুসায়েন, এস এম নুরুন্নবী, মৌলানা আহমদ হোসাইন, শফিউল আলম, মো. সাকের, মো. নুরুল মোস্তফা, বাবু রঞ্জিত কুমার দে, নুরুল ইসলাম বাবুল, জাইদুল হক, বাবু মিঠু কান্তি দেব, মৌলানা নেছারুল হক, আবু রায়হান, জুবাইদা বেগম, খুরশিদ জাহান মুক্তা, কনিকা রানী দাশ, নজরুল ইসলাম, নুরুল ইসলাম (শিক্ষক প্রতিনিধি), বাবু অলসন বড়ুয়া (শিক্ষক প্রতিনিধি), নুরুল মোস্তফা, জয়শ্রী তালুকদার, এম, রিদুয়ানুল হক, নুরুল ইসলাম মনি, সুজিত বড়ুয়া, জাহেদুল ইসলাম, সাগরিকা বড়ুয়া, ফখরুদ্দীন চৌধুরী, মো, ইয়াছিন, মুজিবর রহমান রুকন, সৃজন মুহুরী, তারেকুল ইসলাম, লাভলী সিকদার, আসমাউল হোসনা মলি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com