August 9, 2026, 8:43 am
আবদুল করিম বিটু
যুদ্ধের কারনে কোন মানুষ যেন তার ঘরবাড়ি আপনজন হারিয়ে নিজের অস্থিত্ব হারিয়ে না ফেলে সে জন্য সকল মানুষকে সচেষ্ট থাকতে হবে। প্রতিবেশী থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিক যেন শান্তি এবং নিরাপদে থাকে সেটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। আর্ন্তজাতিক অহিংস দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ২ অক্টোবর জাতিসংঘ ঘোষিত আর্ন্তজাতিক অহিংস দিসবে সর্বত্র শান্তি সম্প্রীতির আহবান জানিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলা পিস প্রেসার গ্রপের আয়োজনে সুশাসনের জন্য নাগরিক( সুজন) চকরিয়া উপজেলা কমিটির সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচীতে বক্তারা বলেন,মানুষ হচ্ছে সৃষ্টির সেরাজীব আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন অপর সৃষ্টি জীবের উপর দয়া এবং ভালবাসা দিয়ে বিশ্বকে জয় করার জন্য। তাই ভালবাসা দিয়ে পৃথীবিতে শান্তি সম্প্রীতি প্রতিষ্টায় সবাইকে অবদান রাখার আহবান জানানো হয়। বুধবার বিকাল ৪ টায় চকরিয়ার প্রধান সড়কে আয়োজিত র্যালী ও মানববন্ধন সমাবেশে উপস্থিত ছিলেন সুজন চকরিয়া উপজেলা কমিটির সভাপতি এড.লুৎফুর কবির,সহ- সভাপতি সাহানা বেগম,চকরিয়া কলেজ অধ্যক্ষ আকম গিয়াস উদ্দিন,অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া,মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশির,সমাজ সেবক জিয়া উদ্দিন,সুজন সাধারন সম্পাদক এড.মিফতাহ,সুজনের দিবস উজ্জাপন সম্পাদক মহিউদ্দিন মহত, সাংবাদিক মনসুর মহসিন, এপেক্স চকরিয়া সিটির চেয়ারম্যান আরাফাত চৌধুরী,পিস পেসার সদস্য সাংবাদিক জাহেদ, সুজন চকরিয়া উপজেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল করিম বিটু। পিস প্রেসার গ্রপের কর্ডিনেটর মাঈনুল ইসলাম,চকরিয়া সরকারি বালক স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ এনামুল হক ,সুজনের এক ঝাঁক তরুণ সদস্য। এ ছাড়া মানববন্ধনে চকরিয়া সরকারি বালক স্কুলের ৩০০ শতাদিক ছাত্র ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।