August 9, 2026, 8:44 am
এম, রিদুয়ানুল হক, কক্সবাজারঃ
দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২০১৯ সালের জেএসসি পরীক্ষার্থীদের সমাপনি ক্লাস উপলক্ষ্যে ২ অক্টোবর বিকাল ২:৩০ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফজলুল কাদের’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল আখের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম নুরুন্নবী, মাজাহার হুসায়েন, মো. সাকের, মো. নুরুল মোস্তফা, বাবু রঞ্জিত কুমার দে, জাইদুল হক, নুরুল মোস্তফা প্রমূখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জেএসসি পরীক্ষার্থী আলিফ ইয়াসিন, সেলিয়ার হোসাইন সেলভিয়া।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৌলানা আহমদ হোসাইন, শফিউল আলম, বাবু মিঠু কান্তি দেব, মৌলানা নেছারুল হক, আবু রায়হান, জুবাইদা বেগম, খুরশিদ জাহান মুক্তা, নজরুল ইসলাম, নুরুল ইসলাম (শিক্ষক প্রতিনিধি), জয়শ্রী তালুকদার, এম, রিদুয়ানুল হক, নুরুল ইসলাম মনি, জাহেদুল ইসলাম, সৃজন মুহুরী, লাভলী সিকদার, আসমাউল হোসনা মলি।