August 9, 2026, 7:32 am
নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু তনয়া,গনতন্ত্রের মানসকন্যা,বিশ্ব শান্তির অগ্রদূত,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মসূচি হিসাবে নর্দান বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ সেপ্টেম্বর) নর্দান বিশ্ববিদ্যালয় জামে মসজিদে আছর বাদ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এর সভাপতি জাহিদ হোসেন পারভেজ,নর্দান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আনিসুল ইসলাম সোহেল,সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদি,সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যতম নেতা, রাহাত,হিমেল,নাদিম মুন্সি,আসিফ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের কয়েক অর্ধ-শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ,সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত ২ দিন ব্যাপি কর্মসূচি ১ম দিন নর্দান বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।আগামীকাল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।