August 9, 2026, 7:33 am

মাগুরায় ৪ ‘ডাকাত’ গ্রেপ্তার

মাগুরায় ৪ ‘ডাকাত’ গ্রেপ্তার

ডিএন২৪ ডেস্কঃ জেলার গড়েরহাট গ্রাম থেকে চারজন অভিযুক্ত ‘ডাকাতকে’ গ্রেপ্তার করেছে শালিখা থানার পুলিশ। শুক্রবার রাতে হাজরা হাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হাজরা হাটি গ্রামের মাসুদ মোল্লা (৩৭), বিল্লাল মোল্লা (৩৫), পিকুল মোল্লা (৩৮) ও শ্রীপুর থানার ঘাশিয়ারা গ্রামের সিরাজ মোল্লা (৩৮)।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামের ভাষ্য, গতরাতে টহল পুলিশ হাজরা হাটি এলাকায় টহল দিচ্ছিল। সে সময় ধারালো অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় পুলিশ তাদেরকে ঘিরে ফেলে ও গ্রেপ্তার করে।

তাদের নামে শালিখা থানায় দুটি ডাকাতি মামলা ও যশোর, নড়াইল ও মধুখালী থানায় ডাকাতির মামলা রয়েছে। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে। ডাকাতদের শনিবার মাগুরা আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com