August 8, 2026, 10:54 am

গণঅভ্যুত্থানের শততম দিন উপলক্ষে চকরিয়া পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান

গণঅভ্যুত্থানের শততম দিন উপলক্ষে চকরিয়া পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান

এম, রিদুয়ানুল হক, চকরিয়া:

গণঅভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষে চকরিয়া পৌরশহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। 

শনিবার (১৬ নভেম্বর) সকালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম। এসময় সেনাবাহিনী, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, নিসচা প্রতিনিধি এবং চকরিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইশতাধিক শিক্ষার্থী এ অভিযানে অংশগ্রহন করেন।

এসময় ইউএনও ফখরুল ইসলাম জানান, চকরিয়া পৌর শহরের যানযট নিরসন ও পথচারীদের দুর্ভোগ দূরীকরণে এখানে একাধিকবার অভিযান চালানো হয়েছে। কিন্তু এবারের অভিযান ব্যতিক্রমধর্মী। ব্যবসায়ীরা যাতে দোকানের সামনে ময়লার স্তূপ তৈরী না করে অযথা সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি না করে এ বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। ব্যবসায়ীরা আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

চকরিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানান, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুনভাবে সাজানোর সুযোগ পেয়েছি। আন্দোলনে নিহত ও আহত ভাইয়ের রক্তের গন্ধ এখনো শুকাইনি, তাদের মৃত্যু এখনো আমাদের হৃদয়কে নাড়া দেয়। ছাত্র জনতার গণঅভ্যুথানের ১০০ তম দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতা কাঁধে কাধ মিলিয়ে সকাল ১০টা থেকে এই কর্মসূচি পালন করেছি। এই কর্মসূচি অব্যহত থাকবে বলে জানান ছাত্র জনতা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com