October 11, 2026, 12:46 am
গিয়াস উদ্দিন সিকদার চট্টগ্রাম সিটি প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭নং পশ্চিম বাকলিয়া ডিসি রোড সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ অক্টোবর ডিসি রোড সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি এহছানুল হক মিলনের সভাপতিত্বে ও সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারী হাফেজ আবদুর রহিম এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা সেক্রেটারী অধ্যক্ষ সোলতান আহমদ, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আমীর কামাল হোসাইন।

বক্তব্য রাখেন ১৭ নং পশ্চিম বাকলিয়ার সেক্রেটারী অহিদুল কাদের চৌধুরী, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সূরা ও কর্ম পরিষদ সদস্য ইকরামুল হক, মহিউদ্দিন, সুলতান ইয়াসিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক জামায়াতের কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।