August 3, 2026, 12:11 pm

বৈষম্যবিরোধী ছাত্রসমাজ আনোয়ারা শাখার আয়োজনে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি

বৈষম্যবিরোধী ছাত্রসমাজ আনোয়ারা শাখার আয়োজনে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি

ফরহাদুল ইসলাম, আনোয়ারা:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল,শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্রসমাজ আনোয়ারা শাখা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবদনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।পরে আনোয়ারা সরকারি কলেজ ও শাহ মোহসেন আউলিয়া ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শহীদদের রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল মামুন, শাহ মোহসেন আউলিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দে।বৈষম্যবিরোধী ছাত্রসমাজ আনোয়ারা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মো: নঈম উদ্দিন, চট্টগ্রাম আইন কলেজের ছাত্র নুরুল করিম, সরকারি সিটি কলেজের ছাত্র মো: জয়নাল আবেদীন, আনোয়ারা সরকারি কলেজের ছাত্র মো: জাবেদ হোসেন, ইমরুল, ফয়সালসহ আনোয়ার সরকারি কলেজ ও শাহ মোহসেন আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com