August 9, 2026, 7:45 am

মানুষের জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

মানুষের জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

ফরহাদুল ইসলাম, আনোয়ারা:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় লিপল্যাট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন সেনাবাহিনী, সাথে সাথে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করে তাদের নিরাপত্তার বিষয়ে আস্বস্ত করছেন তারা। এছাড়া প্রত্যেক এলাকার জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট এলাকার সার্বিক বিষয়ে প্রতিনিয়ত খোঁজখবরও নিচ্ছেন এবং সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা।”

প্রথম দিন থেকে শনিবার (১০ আগষ্ট)ও উপজেলার বিভিন্ন এলাকায় টহল এবং থানার নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

জানা যায়, “প্রথম থেকে আনোয়ারা থানার নিরাপত্তায় আছেন সেনাবাহিনী, যার ফলপ্রসূত আনোয়ারা থানা এখনো আপন অবস্থায় অক্ষত রয়েছে। “দেশের বিভিন্ন থানায় পুলিশরা দায়িত্ব ফিরছেন, খুব শীঘ্রই আনোয়ারা থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com