August 4, 2026, 1:33 am

পেকুয়ায় দুটি গাড়িসহ গাছ জব্দ

পেকুয়ায় দুটি গাড়িসহ গাছ জব্দ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় দুটি ডাম্পার গাড়ি ভর্তি বিপুল পরিমান গাছ জব্দ করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজার থেকে এসব গাছ ও গাড়ি জব্দ করা হয়েছে । অভিযানে নেতৃত্ব দেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো.হাবিবুল হক।
জানাগেছে, চট্টগ্রামের বাঁশখালী থেকে দুটি ডাম্পার গাড়ি করে বিপুল পরিমান আকাশ মনি গাছ আরবশাহ বাজারের একটি করাতকলে নিয়ে আসছিল। খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো.হাবিবুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বনবিভাগ। এসময় দুটি ডাম্পার গাড়ি ভর্তি গাছ জব্দ করা হয়েছে।
এ ব্যাপার রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানায়, সংরক্ষিত বনবিভাগের গাছ পাচার করছিল একটি চক্র। আমরা অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার আকাশমনি গাছ ও পাচারকাজে ব্যবহৃত দুটি ডাম্পার গাড়ি জব্দ করি। এসময় গাছের মালিক ও গাড়ির চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারিনি। তবে গাছ ও গাড়িগুলো রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com