August 9, 2026, 8:39 am

উখিয়ায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

উখিয়ায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের ৪ সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে বউ-শ্বাশুড়ী ও দুই শিশু রয়েছে। উপজেলার পূর্বরত্না এলাকার কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সকাল ৮ টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। ছাদের সিঁড়ি দিয়ে প্রবেশ করে লাশগুলো উদ্ধার করে। নিহতরা হলো, মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া, সখী বড়ুয়ার পুত্রবধূ মিলা বড়ুয়া ও তার দুই নাতনী।
তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতো সকালে তাদের কাউকে দেখতে না পেয়ে বাড়িতে গেলে ভেতর থেকে তালা লাগানো দেখা যায়। পরে খোলা জানালা দিয়ে উঁকি দিলে বাড়ির বৃদ্ধা সখী বড়ুয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন প্রতিবেশীরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, লাশগুলো ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com