August 9, 2026, 9:56 am

পেকুয়া উপজেলা নির্বাচন শেষ: বিজয়ী হলেন যারা

পেকুয়া উপজেলা নির্বাচন শেষ: বিজয়ী হলেন যারা

রিয়াজ উদ্দিন, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
পেকুয়া উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। সর্বশেষ পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচন/২৪ ইং সহকারী রিটানিং অফিসার মো: সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারী ফলাফলে জানা যায়, চেয়ারম্যান পদে শাফায়াত আজিজ রাজু (ঘোড়া) ২২৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী রুমানা আক্তার (আনারস) পেয়েছেন ১৮১৮৭ ভোট। তাদের দু’জনের মধ্যে ভোটের ব্যবধান ৪৭৭৪ ভোট। ড. আশরাফুল ইসলাম সজিব(দোয়াত কলম) প্রতীক পেয়েছেন ৬১৬৯, আবুল কাশেম (মটর সাইকেল) পেয়েছেন ৬৬৭৩ ভোট, এস এম গিয়াস উদ্দিন (টেলিফোন) পেয়েছেন ৪৮৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন সুলতানা(কলস)পেয়েছেন -৩৬৮৩২ ভোট, তার নিকটতম প্রার্থী আজমীর নুরে জন্নাত চুন্নী (হাঁস) পেয়েছেন ৮০৮০ ভোট, রাজিয়া সোলাতানা (প্রজাপতি) পেয়েছেন ৫৬৯৬ ভোট, উম্মে কুলসুম মিনু (ফুটবল) পেয়েছেন ৩৭৫৯ ভোট।
ভাইস চেয়ারম্যান (পুরুষ)মাহাবুুবুল করিম(তালা) পেয়েছেন ২০০৭৯, তার নিকটতম প্রার্থী আজিজুল হক (টিউবওয়েল) পেয়েছেন ১৫০৫২, নাছির উদ্দীন বাদশা (মাইক) পেয়েছেন ১০৫৫৪, মমতাজুল ইসলাম(চশমা) পেয়েছেন-৬৭২৬ ভোট।
নির্বাচন অফিস সুত্র মতে, পেকুয়া উপজেলায় মোট ভোটারের সংখ্যা রয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩০০জন। তার মধ্যে পুরুষ ৭৩ হাজার ৯৯৪ ও মহিলা ভোটার ৬১ হাজার ৩০৬ জন।মোট কেন্দ্র ৪৪ টি, ভোট কক্ষ ৩১৮ টি। তৎমধ্যে প্রদত্ত ভোটার সংখ্যা ৫৪৭০৬ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com