August 4, 2026, 3:04 am

চকরিয়ায় চিংড়িঘেরের স্লুইচগেটের জালে আটকা পড়ে মৎস্যচাষীর মৃত্যু

চকরিয়ায় চিংড়িঘেরের স্লুইচগেটের জালে আটকা পড়ে মৎস্যচাষীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘেরের স্লুইচ গেটের মাছ ধরার জালে আটকা পড়ে বশির আহমদ কফিল (৫০) নামে এক মৎস্যচাষীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চিলখালী ২১ একর চিংড়িঘের এলাকায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রাত ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। নিহত বশির আহমদ কফিল উপকূলীয় বদরখালী ইউনিয়নের মাতারবাড়ি পাড়া এলাকার রফিক আহমদের ছেলে।
জানা যায়, চকরিয়া উপজেলার উপকূলীয় চিংড়িজোন চিলখালী এলাকায় ২১ একরের একটি চিংড়ি ঘের বর্গা নিয়ে মৎস্য চাষ করেন এলাকার ১৫ ব্যক্তি। এসব শেয়ার হোল্ডাদের মধ্যে নিহত বশির আহমদ কফিলও একজন। শুক্রবার রাতে চিংড়ি ঘেরে যান কফিল। সম্ভবত রাতে সেখানে অবস্থানকালীন সময় চিংড়িঘেরের স্লুইচ গেটের পানি ছেড়ে দিতে গিয়ে হঠাৎ পা পিছলে ¯øুইচ গেটের পানির স্রোতে পড়ে যান তিনি। এ সময় স্লুইচ গেটের মাছ ধরার জালে আটকা পড়ে মৃত্যু হয় কফিলের।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, শুক্রবার রাতে উপকূলীয় চিংজি জোনের ২১ একরের একটি চিংড়ি ঘেরের স্লুইচ গেটের মাছ ধরার জালে আটকা পড়ে আটকা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় পুলিশ মরদেহটি উদ্ধার করে তার সুরতহাল রিপোর্ট তৈরী করে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তাই নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com