August 9, 2026, 9:33 am
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২২ এ অংশগ্রহণ করে চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক পুত্র শাবাব ইনতিসার। সে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চকরিয়া প্রতিনিধি, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক এম, রিদুয়ানুল হক ও গৃহিনী ইসরাত জাহান পান্নার বড় ছেলে। তার বৃত্তি রোল নং-১৩৪১।
এছাড়াও শাবাব ইনতিসার বিভিন্ন সংস্থা কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছিল।
শাবাব ইনতিসার বর্তমানে একই স্কুলে ৬ষ্ঠ শ্রেণির এ শাখায় অধ্যায়নরত।
সে ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জন করে সুদক্ষ ডাক্তার হয়ে দেশের নাম উজ্জ্বল করতে চায়। শাবাবের স্বপ্ন পূরণে তার বাবা-মা ও পরিবারের সকলে দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
বিশেষভাবে উল্লেখ্য, চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে ৩৮ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। তন্মধ্যে ২১ জন ট্যালেন্ট ও ১১ জন সাধারণ।