August 9, 2026, 10:55 am
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রাজাখালী বøাড ব্যাংক এর উদ্যোগে ১৫ তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্যোগে গত ১৭ ফেব্রæয়ারী (শুক্রবার) হাজীরপাড়ায় সাকুরপাড় সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। একটি জনসচেতনতামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ১৫ তম ব্লাড গ্রুপিং ক্যাম্প ওই দিন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ক্যাম্পের অধীনে এলাকায় ২শ জন নারী-পুরুষ ওই সেবার আওতায় ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরও ফ্রি ব্লাড নির্ণয় করতে রাজাখালী ব্লাড ব্যাংকের আওতায় ওই কর্মসুচীতে যুক্ত হয়েছিল। এ সময় ব্লাড গ্রুপ নির্ণয়ে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জনসাধরণের উদ্দেশ্যে লিফলেটও বিলি করা হয়েছে। এ সময় মানবিক যোদ্ধাদের ওই কাজে উদ্ধুদ্ধ করতে স্বীকৃতি স্মারক সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ মোস্তাক আহমদ, উপদেষ্টা নুর্শেদুল ইসলাম, রাকিব আল হাসান, প্রধান সমন্বয়ক এডমিন আহমদ নুর সিকদার, শাহাদাত হোসেন বাদশাহ, মোহাম্মদ শহীদ, মডারেটর মিনহাজ উদ্দিন, মুহাম্মদ আরমান, তৌহিদুল ইসলাম, আবদু রহমান, সদস্য আবদুল্লাহ আল নোমান, মোজাহিদ, মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।