August 9, 2026, 12:04 pm

চকরিয়া কোরক বিদ্যাপীঠের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া কোরক বিদ্যাপীঠের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত পাঁচদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টায় অনুষ্টিত হয়েছে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার হচ্ছে শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে দেশের প্রতিটি গ্রামে গ্রামে উন্নয়নের পাশাপাশি ছড়িয়ে পড়ছে শিক্ষার আলো। দেশে যেমন উন্নয়ন হচ্ছে তার চেয়ে বেশি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। তাই শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নতির জন্য বর্তমান সরকারের কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় স্থান করে নিয়েছেন। তিনি আরো বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিককে গুরুত্ব দিতে হবে। এবিষয়ে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল আলম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কমরেড নুরুল আবচার, এবিএম মোহাম্মদ সাকের, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শওকত হোসেন, ইসমত আরা বুলু, শিক্ষক প্রতিনিধি মাষ্টার জাইদুল হক ও মাষ্টার মো, রিদুয়ানুল হক সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আনছারুল করিম ও এম, রিদুয়ানুল হক।

অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষানুরাগী, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ।

বিশেষভাবে উল্লেখ্য যে, অনুষ্ঠানে আগত অতিথি ও ম্যানেজিং কমিটির সকল সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির জন্য বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে গান, বাংলা ও ইংরেজি বক্তৃতা, নৃত্যের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com