August 9, 2026, 10:31 am

পেকুয়ায় বাবার সাথে মাছ ধরতে গিয়ে সমুদ্র চ্যানেলে ডুবে শিশুর মৃত্যু

পেকুয়ায় বাবার সাথে মাছ ধরতে গিয়ে সমুদ্র চ্যানেলে ডুবে শিশুর মৃত্যু

এম, রিদুয়ানুল হক

কক্সবাজারের পেকুয়ায় বাবার সাথে মাছ ধরতে গিয়ে সমুদ্র চ্যানেলে ডুবে সাফায়েত নুর (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কুতুবদিয়া চ্যানেলের কাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাফায়েত উপজেলার মগনামা ইউনিয়নের মাঝিরপাড়া এলাকায় মো. ফোরকানের ছেলে।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা ফোরকান প্রতিদিনের মতো শিশু ছেলে সাফায়েত নুরকে নিয়ে ভোরে কুতুবদিয়া চ্যানেলে কাকপাড়া এলাকায় মাছ ধরতে যায়। বাবা নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরতে নামলে পেছন থেকে সাফায়েতও নেমে পড়ে। বাবা জাল তুলে তীরে উঠে শিশু সাফায়েতকে খুঁজতে থাকে। পরে দেখতে পায় হাঁটু পানিতে ভাসছে সাফায়েতের মরদেহ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ¯ানীয় লোকজনের সহায়তায় ওই শিশুর মরদেহ উদ্ধারের পর দুপুরে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। ##

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com