August 9, 2026, 8:38 am

চকরিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি,২ ব্যবসায়ীকে জরিমানা

চকরিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি,২ ব্যবসায়ীকে জরিমানা

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে গুনতে হয়েছে জরিমানা।
গোপন সংবাদের ভিত্তিতে ৭ অক্টোবর(শুক্রবার) সকালে চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহান তাজিমের নেতৃত্বাধীন সঙ্গী পুলিশ সদস্যরা হানা দেন পৌরসভার চিরিঙ্গা মাছ বাজারে।সে সময় বাজারের এক কোনায় বড় বড় ঝুড়িতে তল্লাশি চালিয়ে ২ ব্যবসায়ীর রক্ষিত ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহান তাজিম জানান,বাজার থেকে জব্দকৃত ইলিশ মাছ পরিবহনের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রাহাত উজ জামানের ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।পরে জব্দকৃত ইলিশ মাছ গুলো উপজেলার চার এতিমখানায় ১০ কেজি করে ৪০ কেজি বন্টন করা হয়।
উল্লেখ্য যে,অদ্য ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার।এই সময় মাছের সর্বোচ্চ প্রজনন সময়কাল।তাই, ইলিশ ধরা,বিক্রি ও পরিবহন নিষিদ্ধ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com