August 9, 2026, 8:43 am

পল্লী চিকিৎসক সমাবেশ: পেকুয়ায় নিরাপদ কর্মস্থল চান পল্লী চিকিৎসকরা

পল্লী চিকিৎসক সমাবেশ: পেকুয়ায় নিরাপদ কর্মস্থল চান পল্লী চিকিৎসকরা

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় পল্লী চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সমাবেশ অনুষ্টিত হয়েছে। ৭ অক্টোবর (শুক্রবার) সকাল ১০ টার দিকে পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। এ সময় পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা প্রধান অতিথি ছিলেন। পল্লী চিকিৎসক জাফর আলমের সভাপতিত্বে ও পল্লী চিকিৎসক এস, এম, এ রহিমের সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবদুল মজিদ, বিজিপিএস কেন্দ্রীয় কমিটির আহবায়ক রুস্তম আলী, বক্তব্য রাখেন আ’লীগ সদরের সভাপতি এম,আজম খান, ছাত্রলীগ পেকুয়ার সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, ছাত্রলীগ পেকুয়ার সাবেক সভাপতি ও আইনজীবি সালাহ উদ্দিন মাহামুদ, পল্লী চিকিৎসক নুরুল কবির, নুরুল কাদের, মোহাম্মদ শোয়াইব, মৌলভী এহেছানুল হক, মোহাম্মদ সোহেল, ওসমান গণি, কফিল উদ্দিন রিপন, এসএ সুশীল, আবদুল জব্বার, মোহাম্মদ আলী, প্রদীপ কুমার সুশীল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, পল্লী চিকিৎসকরা নিরাপদ কর্মস্থল চান। পল্লী চিকিৎসা পল্লী অঞ্চলে প্রাচীনকাল থেকে প্রচলন রয়েছে। ১৯১৪ সালে পল্লী চিকিৎসক সমিতি গঠিত হয়েছে। ১৯৬৭ সাল পর্যন্ত ওই সমিতির কার্যক্রম চলমান ছিল। মাঝপথে এর গতি থেমে গিয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের দিকে পল্লী চিকিৎসকদেরকে নিয়ে আবারো সংগঠন রুপান্তর করে। ১৯৮২ সালের দিকে পল্লী চিকিৎসকদের স্বীকৃতি দিতে সংসদে বিল পাস করা হয়। পল্লী চিকিৎসকরা চিকিৎসা ও স্বাস্থ্য সেবায় নন গ্যাজুয়েট। তবে পল্লী চিকিৎসকরা অনেকেই গ্যাজুয়েশন করেছেন। উচ্চতর ডিগ্রী নিয়ে পড়ালেখা শেষ করেছেন। পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা বলেন, আমাদেরকে আইন মেনে চলতে হবে। অনেক সময় দেখি দায়িত্বপালন করতে গিয়ে অনাকাংখিত পরিস্থিতির সম্মুখীন হন। তবে এ সব উদারতা দিয়ে ক্ষমা করতে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সমন্বয় করে পল্লী চিকিৎসকদেরকে মানুষের সেবায় আত্মনিয়োগ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com