August 9, 2026, 7:43 am
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিয়ে বাড়িতে যাওয়ার সময় রানীশংকৈল উপজেলার রামপুর বেইলী ব্রিজ সংলগ্ন সড়কে দুর্ঘটনায় বৃহস্পতিবার ৬ অক্টোবর বৃহস্পতিবার আহত২ও নিহত ১হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান রাজধানী ঢাকা জেলার ধামরাই উপজেলার সিরাজুল ইসলামের পুত্র বর নিয়াজুল ইসলাম হরিপুর উপজেলার খলড়া গ্রামে সলেমান আলী’র বাড়িতে বিয়ে করতে যাওয়ার পথে রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলী ব্রিজ সংলগ্ন রাস্তা পারাপারের সময় গরুর ও ছাগলের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৯জন যাত্রীসহ রাস্তার নিচে পানিতে পড়ে যায়৷এসময় বর সুরক্ষিত থাকলেও বরযাত্রী ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের সফিকুলের স্ত্রী শামীমা আক্তার (৫০) নিহত হয়। অপর দুইজন বরযাত্রী ঢাকা সাভারের সেলিমের স্ত্রী ফাতেমা (১৯)সহ একবৃদ্ধ আহত হয়। আহতরা বর্তমানে রাণীশংকৈল হাসপালে চিকিৎসাধীন রয়েছে।এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন লাশ রাণীশংকৈল হাসপাতালে আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।বরের বাড়ি ঢাকায় হওয়ায় এখনও এব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।