August 9, 2026, 7:43 am

ঠাকুরগাঁও রাণীশংকৈলে জাতীয় জন্ম ও মৃত‍্যু নিবন্ধন দিবস পালিত

ঠাকুরগাঁও রাণীশংকৈলে জাতীয় জন্ম ও মৃত‍্যু নিবন্ধন দিবস পালিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

“নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব”এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ অক্টোবর সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের এর সভাপতিত্বে, উপজেলা হলরুমে জাতীয় জন্ম ও মৃত‍্যু নিবন্ধন দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অংশ গ্রহন করেন,চেয়ারম‍্যান আবুল হোসেন,৮নং নন্দুয়ার চেয়ারম‍্যান আঃ বারী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,শিক্ষা অফিসার রাহিম উদ্দীন,চেয়ারম‍্যান আবুল কালাম,চেয়ারম‍্যান জীতেন্দ্রনাথ, প্রানী সম্পদ কর্মকর্তা মৌসুমী আকতার,কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাবের আলী,প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার ও আনোয়ারুল ইসলাম সহ ইউপির সচিব গন এবং স্হানীয় প্রেস ক্লাব সাংবাদিকবৃন্দ।
উল্ল‍্যেখ‍্য যে,জন্মনিবন্ধন বিষয়েজনদূর্ভোগ থেকে রক্ষা করতে অতিরিক্ত টাকা নেওয়া যাবেনা মর্মে সভাপতি সকল ইউপি চেয়ারম‍্যান ও সচিবগনের উদ্দেশ‍্যে বলেন এবং কোন বষয়ে কত টাকা নেওয়া হবে ও কত দিন সময় লাগবে তালিকা পোস্টারে টাংগিয়ে দওয়ার জন্য নির্দেশ করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com