August 9, 2026, 8:44 am

পূজায় নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করলেন বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ

পূজায় নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করলেন বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ

ফরহাদুল ইসলাম, আনোয়ারা প্রতিনিধি:-

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ এর চেয়ারম্যান ইসি শিল্পপতি আনিসুজ্জামান চৌধুরী রনি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ এর পরিচালক শিল্পপতি আসিফুজ্জামান চৌধুরী জিমির পক্ষে আনোয়ারার বারখাইনে ১২ টি পূজা মন্ডপ পরিদর্শনসহ ২,৫০,০০০ টাকা নগদ অর্থ এবং ২৫০০ হাজার পিচ বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর একান্ত সচিব আলহাজ্ব বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিনজেলা আওয়ামীলীগের সদস্য আবু জাফর, বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিইউএফএল সিবিএর যুগ্ম সাধারন সম্পাদক ইমরান খান, আওয়ামীলীগ নেতা মুজিব চৌধুরী, যুবলীগ নেতা ফরহাদ উদ্দিন চৌধুরী, রুবেল সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com