August 9, 2026, 8:41 am

কোটচাঁদপুরে মুরগী ও মাছ ব্যবসায়িরা মুখোমুখি

কোটচাঁদপুরে মুরগী ও মাছ ব্যবসায়িরা মুখোমুখি

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

মাদক সেবনকারী সন্দেহে এক যুবককে আটক করে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় ঝিনাইদহের কোটচাঁদপুর মুরগী ও মাছ ব্যবসায়িদের একাংশ রয়েছে মুখোমুখি অবস্থানে। বিষয়টি নিয়ে উভয় পক্ষ সোমবার কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগও করেছেন।
জানা যায়, কোটচাঁদপুর মুরগী বাজারের জুয়েল হোসেনের দোকানের কর্মচারি জীবন হোসেন(১৭)। শনিবার সন্ধ্যা ৮ টার সময় মাছ বাজারের নিচের গোডাউনে মুরগী আনতে যায়। এ সময় আঠা সাদৃশ্য মাদক খাওয়ার অভিযোগে তাকে আটক করেন মাছ বাজারের সভাপতি আমিরুল ইসলাম সহ কয়েক জন।
এরপর তারা ফোন করেন জীবনের মালিক জুয়েল কে। আর ফোন করেন কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুস সাত্তারকে। এরমধ্যে জীবন হোসেনের কাছে ৫ হাজার টাকা দাবি করেন তারা। পরে অনেক অনুরোধ করে ৪ হাজার টাকা দিয়ে মুক্ত হন জীবন হোসেন।

বিষয়টি নিয়ে কয়েকটি পত্রিকা, অনলাইন ও আইপি টিভিতে সংবাদটি প্রচারিত হয়। এতে করে ক্ষেপে যান মাছ বাজারের সভাপতি আমিরুল ইসলাম সহ কয়েক জন। সোমবার সকালে ছুটে যান মুরগী বাজারে। শুরু হয় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডতা। একপর্যায় চলে ধাক্কাধাক্কি। এরপর উভয় পক্ষ কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক আব্দুল মতিন জানান, মাছ বাজারের ঘটনায় থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছেন। এর একটির বাদি হয়েছেন আমিরুল ইসলাম। আর অন্যটির বাদি হয়েছেন শাহিন হোসেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com