August 9, 2026, 8:45 am

পেকুয়ায় ২ নভেম্বর হবে ইলেকট্টিশিয়ান সমিতির ভোট

পেকুয়ায় ২ নভেম্বর হবে ইলেকট্টিশিয়ান সমিতির ভোট

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় চলতি ২০২২ সালের আগামী ২ নভেম্বর হচ্ছে পেকুয়া উপকুলীয় ইলেকট্টিশিয়ান শ্রমিক সমবায় সমিতি লি: এর ত্রিবার্ষিক নির্বাচন। ওই দিন ব্যালেট ও প্রত্যক্ষভোটে ওই সমিতির ভোট গ্রহণ অনুষ্টিত হবে। সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানে তফশিল ঘোষণা করা হয়েছে। ৩ অক্টোবর (সোমবার) আনুষ্টানিক তফসিল ঘোষিত হয়েছে। সভাপতি, সহসভাপতি, সাধারন সম্পাদকসহ এ ৩ টি পৃথক পদ ছাড়াও ৩ টি সদস্যপদসহ মোট ৬ টি পদে ভোট গ্রহণ চলবে। ঘোষিত তফসিলমতে নির্বাচনে যারা প্রতিদ্বন্ধিতা করবেন ওই সব প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত। ১১ অক্টোবর দাখিল করা হবে মনোনয়নপত্র। যাচাই বাছাই চলবে ১২ অক্টোবর। মনোনয়নপত্র আপীল আবেদন দাখিল হবে ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত। আপীল শুনানী চলবে ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত। বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর। প্রতীক বরাদ্ধ হবে ২৪ অক্টোবর। ভোট গ্রহণ করা হবে ২ নভেম্বর। একইদিন ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্টিত হবে। এ দিকে পেকুয়া উপকুলীয় ইলেকট্টিশিয়ান শ্রমিক সমবায় সমিতি লি: (রেজি নং ৮৬৮/কক্স) এর ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে পেকুয়ায় ইলেকট্টিশিয়ানসহ শ্রমিকদের মধ্যে প্রাণ স্পন্দন দেখা দিয়েছে। সরাসরি ব্যালট ও ভোটাধিকার প্রয়োগ হবে এ নির্বাচনে। এতে করে পেকুয়ায় সদস্যদের মধ্যে আনন্দ উচ্ছাস দেখা দিয়েছে। ইলেকট্টিশিয়ান সমবায় সমিতি লি; এর ত্রিবার্ষিক নির্বাচনে প্রধান সমন্বয়ক থাকবেন পেকুয়ার সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল ও সমিতির প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম হিরু, প্রতিষ্টাতা সাধারন সম্পাদক মোহাম্মদ আজমগীর নির্বাচনে মুখ্য সমন্বয়ক ও নির্বাচন কমিশন হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com