August 9, 2026, 9:50 am

উপজেলা চেয়ারম্যানের সাথে আনোয়ারা প্রেস ক্লাব নেতৃবৃন্দ’র সাথে মতবিনিময়

উপজেলা চেয়ারম্যানের সাথে আনোয়ারা প্রেস ক্লাব নেতৃবৃন্দ’র সাথে মতবিনিময়

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি ::আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হকের সাথে আনোয়ারা প্রেস ক্লাবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৩ সেপ্টেম্বর (সোমবার) উপজেলা চেয়ারম্যান মুঠোফোনে প্রেস ক্লাবের সভাপতি আব্দুরনূর চৌধূরীকে আনোয়ারা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করার আমন্ত্রন জানান। ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১টার সময় আনোয়ারা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুর নূর চৌধূরীর নেতৃত্বে প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে চট্টগ্রাম লালদিঘীর পাড়ে উপজেলা চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান উপস্থিত সকল সাংবাদিকদেরকে আন্তরিক অভিন্দন জানান এবং সমাজের অন্যায়,দূর্নীতির বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করার ও আনোয়ারার কর্মরত সকল সাংবাদিকদের প্রেস ক্লাবে অন্তভুক্ত করে একটি শক্তিশালী প্রেস ক্লাব গঠন করার আহবান জানান। তিনি আরো বলেন, আমি দলীয়ভাবেউপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে ও আমার কাজকর্ম সবসময় দলমত নির্বিশেষে সত্যের পক্ষে । তিনি মাদক ব্যাবসায়ীকে জারজ সন্তান উল্লেখ্য করে সাংবাদিকদেরকে তাদের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার দাবী জানান। প্রেস ক্লাবের সভাপতি উপজেলা চেয়ারম্যানকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ১৯৮০ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত ধারাবাহিক ভাবে আসা প্রেস ক্লাবের ইতিহাস গঠনতন্ত্র ও বিভিন্ন প্রত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে প্রেস ক্লাবের গৌরব উজ্জল ইতিহাস অক্ষুন্ন রেখে ভূমিকা রাখার আহবান জানান। তিনি আরো বলেন, প্রেস ক্লাবের ইতিহাস ভঙ্গ করলে আইনগত ভাবে উপজেলা চেয়ারম্যানের সবসময়ের মত আন্তরিক সহযোগিতা পাওয়ার আশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com