August 9, 2026, 8:44 am
বরগুনা সংবাদদাতাঃ বরগুনার তালতলীতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকার সময় তালতলী থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এবছর তালতলী থানায় ১১টি মন্ডপে শারদীয় দুর্গাৎসব অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে পুলিশের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো তালতলী উপজেলা পূজা মণ্ডপ গুলি।প্রতিটি মন্ডপে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার-ভিডিপি, সদস্যরা নিরাপত্তায় দ্বায়িত্ব পালন করবে। এছাড়া উৎসবকে আনন্দময় করে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপের স্বেচ্ছাসেবী কর্মীদের তৎপর থাকতে বলা হয়েছে।সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ পুলিশ সাংবাদিক উপস্থিত ছিলেন।