August 9, 2026, 7:33 am

নোয়াখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ : ৪৫ নেতাকর্মী আটক, ৮ পুলিশ আহত

নোয়াখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ : ৪৫ নেতাকর্মী আটক, ৮ পুলিশ আহত

নোয়াখালী অফিস
নোয়াখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে আট পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ সময় বিএনপির ৪৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

জেলা সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভা বিএনপি উদ্যোগে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে জ্বালানি তেল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে আসার সময় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ-বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪৫ নেতা কর্মীকে গ্রেফতার করে। পুলিশের দাবি তাদের ইটপাটকেল নিক্ষেপে আটজন পুলিশ আহত হয়।

কেন্দ্র ঘোষিত বিএনপি সদর উপজেলা ও পৌরসভার উদ্যোগে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আবু নাছেরের সভাপতিত্বে ও শাহা জাফর উল্লা রাসেলের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মো: শাহাজাহান।

বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসি, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ: রহমান, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, মাহাবুব আলমগীর আলো, সলিমউল্লা বাহার হিরন, ফিরোজ আলম মতিন, শহীদুল ইসলাম কিরণ, ওমর ফারুক টফি, ওমর ফারুক, দেলোয়ার হোসেন, ফজলে এলাহী পলাশ, নুরুল আমিন খান, সাবের আহমদ মিজান, মহিলা দলের সাহনাজ পারভীন প্রমুখ। এদিকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বড় মসজিদের মোড় হয়ে সভাস্থলে আসার সময় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় বিএনপির সমর্থকরা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়তে থাকে। এতে তাদের ইটের আঘাতে আটজন পুলিশ আহত হয় বলে পুলিশের দাবি। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে ৮ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি করে ছুড়ে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৪৫ নেতাকর্মীকে গ্রেফতার করে বলে বিএনপির দাবি। পুলিশ বলছে ৩৩ জনকে গ্রেফতার করেছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের সম্পর্কে যাচাই বাচাই চলছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com