August 9, 2026, 8:39 am

পুকুরে মাছের পোনা অবমুক্ত ও থানা কম্পাউন্ডে গাছের চারা রোপন করলেন পুলিশ সুপার

পুকুরে মাছের পোনা অবমুক্ত ও থানা কম্পাউন্ডে গাছের চারা রোপন করলেন পুলিশ সুপার

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া

চকরিয়া থানার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) ও সদ্য প্রদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামান পিপিএম । বুধবার (১৭ আগষ্ট) দুপুরে চকরিয়া থানার পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত করেন। পরে থানা প্রাঙ্গণে দুটি চাম্পা ফুল গাছের চারাও রোপন করেন তিনি।

এ সময় পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান পিপিএম বলেন, এ বছর মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে একটি জায়গাও যেন খালি না থাকে সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। লাভজনক মাছ চাষে সবাইকে এগিয়ে আসার জন্য উৎসাহিত করতে হবে। যেখানে কৃষিকাজ করা সম্ভব সেখানে কৃষি কাজ করে ফলন বাড়াতে হবে। পতিত জমিতে শাকসবজির চাষ করে সবজি উৎপাদন বাড়াতে হবে। খালি জলাশয়ে ও পুকুরে মাছ চাষ করে মৎস সম্পদ বাড়িয়ে মৎস্য চাহিদা পুরনে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, দেশের জলাশয় গুলো এক সময় বিভিন্ন প্রজাতির মাছে ভরপুর ছিল। এখন জলাশয় শুকিয়ে কিম্বা সেচ দিয়ে একেবারে সব মাছ ধরা হয়। তারপরেও দেশে মৎস সম্পদে পরিপূর্র্ণতা লাভ করেছে। প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে একটি জায়গাও যেন অনাবাদি না থাকে সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে।

এ সময় সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার, থানার অপারেশন অফিসার(এসআই) রাজিব চন্দ্র সরকার ও সাংবাদিকসহ থানার বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com