August 9, 2026, 7:51 am

পেকুয়ায় লবণ চাষীকে পিটিয়ে জখম

পেকুয়ায় লবণ চাষীকে পিটিয়ে জখম

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় এক লবণ চাষীকে পিটিয়ে জখম করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১৬ আগষ্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজিপাড়ায় হামলার এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আহমদ কবির (৫০)। সে মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়ার মৃত বদিউর রহমানের পুত্র। পেশায় একজন লবণ চাষী বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। অবস্থার অবনতি হওয়ায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় আহমদ কবির মগনামা ইউনিয়ন পরিষদ থেকে আফজলিয়াপাড়ার নিজ বাড়ির দিকে আসছিলেন। এ সময় পথে তাকে আক্রমণ করা হয়। একই এলাকার নুরুন্নবীর পুত্র আনছারসহ ৭/৮ জনের দুবৃর্ত্তরা লবণ চাষী আহমদ কবিরকে পথের মধ্যে জিম্মী করে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। তার সর্বশরীরে নিলাফুলা জখম রয়েছে। আহত আহমদ কবির বলেন, আমি প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম। আমার ছেলে-মেয়েদের ভোটার করতে কাগজপত্রের প্রয়োজন ছিল। সেগুলি নিয়ে বাড়িতে আসার সময় মিয়াজিপাড়া মসজিদের আসার সঙ্গে সঙ্গে আমার উপর হামলা চালায়। তারা ৭/৮ জন মিলে আমাকে উপর্যপুরি মারধর করেছে। আমাকে রাস্তার পাশে ফেলে দেয়। চিৎকার দিয়ে আমি বাঁচতে কান্নাকাটি করেছি। আওয়াজ শুনার পর মহিলা মেম্বার আনজুমান আরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে আসে। পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com