August 9, 2026, 8:40 am
মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চকরিয়া রয়েল ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
চকরিয়া পৌর শহরের হাসু মিয়া মার্কেটে অবস্থিত রয়েল ডায়াগনস্টিক সেন্টারে সোমবার সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প এর কর্মসূচি পালন করা হয়। মেডিকেল ক্যাম্পে ৫ জন ডাক্তারের মাধ্যমে বিভিন্ন রোগে আক্রান্ত পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়।
চকরিয়া রয়েল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল বলেন, বেদনাবিধুর ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চকরিয়া রয়েল ডায়াগনস্টিক সেন্টার আজকে আয়োজন করেছে ফ্রী মেডিকেল ক্যাম্প। প্রতিটি জাতীয় দিবসে রয়েল ডায়াগনস্টিক সেন্টার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন বলে তিনি উল্লেখ করেন।
রয়েল ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর নাসরিন জান্নাত শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চকরিয়া রয়েল ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্য ফ্রি মেডিকেল ক্যাম্প, ডায়াবেটিস, জন্ডিস, রক্তের গ্রুপ পরিক্ষায় ৫০% ছাড় সহ আলট্রাসনোগ্রাফি ৫০০ টাকায় করা হচ্ছে। তিনি আরো বলেন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আগামীতেও এই ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাতামুহুরি সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদ হোসেন সাকিব, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিব, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ সাইদুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ নকিবুল আবছার চৌধুরী, গাইনি বিশেষজ্ঞ ডা. তাহমিনা আকতার প্রমুখ।