August 9, 2026, 11:36 am
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়া বাজারে নতুন ইজারাদার নিয়োগ করা হয়েছে। উপজেলার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র বারবাকিয়া সওদাগর হাটের নতুন ইজারাদারের নাম শাহাদাত কবির শাকি। এনাবিয়া এন্টারপ্রাইজের পক্ষে তরুণ ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী শাহাদাত কবির শাকি ওই বাজারটি ইজারা পেয়েছেন। ১৬ মার্চ (বুধবার) পেকুয়া উপজেলার আওতাভূক্ত হাটবাজার নিলাম হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে টেন্ডার অনুষ্ঠিত হয়েছে। সরকারের রাজস্বখাতের আওতাভূক্ত সব হাটবাজার সমূহের টেন্ডার নিস্পত্তি চুড়ান্ত হয়েছে। সুত্র জানায়, ১৪২৮ ও ১৪২৯ বাংলা সনে পেকুয়া উপজেলার হাটবাজার সমূহের নিলাম শেষ হয়েছে। ওই দিন ইউএনও এর কার্যালয়ে টেন্ডার আহবান করা হয়। সর্বোচ্চ ডাককারী হিসেবে এনাবিয়া এন্টারপ্রাইজের পক্ষে বারবাকিয়া ইউনিয়নের প্রধান বাণিজ্যিক কেন্দ্র সওদাগর হাটের ইজারা পেয়েছেন শাহাদাত কবির শাকি। এ ছাড়াও ওই দিন ইউএনও এর কার্যালয়ে পেকুয়ার কবির আহমদ চৌধুরী বাজার, সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাগগুজারা বাজার, চড়াপাড়া বাজার, টইটং ইউনি য়নের টইটং বাজার, হাজী বাজার, রাজাখালীর সবুজ বাজার, মগনামার কাজী বাজার, সোনালী বাজারের নিলাম অনুষ্ঠিত হয়।