August 9, 2026, 2:15 pm

থ্রি-হুইলার বন্ধে মহাসড়কে হাইওয়ে ওসি “সিরাজুল ইসলাম” এর সফল অভিযানে ৬০০ টির বেশি মামলা!

থ্রি-হুইলার বন্ধে মহাসড়কে হাইওয়ে ওসি “সিরাজুল ইসলাম” এর সফল অভিযানে ৬০০ টির বেশি মামলা!

সাইফুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামে তিন উপজেলায় থ্রি-হুইলার বন্ধে মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের থ্রি হুইলার চলাচল বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।দোহাজারী হাইওয়ে থানায় ১৭/১২/২০২২ ইং থেকে নবাগত অফিসার ইনচার্জ হিসেবে জনাব সিরাজুল ইসলাম যোগদান করেন।নবাগত ওসি যোগদান হওয়ায় পর থেকেই মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার বন্ধে অভিযান পরিচালনা করতে দেখা যায়।
জানা যায়,মোজাফফরাবাদ থেকে শুরু করে চুনতি সিটি গেইট পর্যন্ত মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আটক অভিযান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

খোঁজ নিয়ে জানা যায়,চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম জেলার মোজাফরাবাদ থেকে চুনতি সিটি গেইট পর্যন্ত প্রায় ৫৮ কিলোমিটার এলাকা দোহাজারী হাইওয়ে থানার অধীনে।

হাইওয়ে পুলিশ জানায়, দোহাজারী হাইওয়ে থানার ওসি মো.সিরাজুল ইসলাম নেতৃত্বে হাইওয়ে থানা পুলিশ সদস্যরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে থ্রি হুইলার সিএনজি, অটোরিকশা, ইজিবাইক ও ইঞ্জিনচালিত তিন চাকার যান মহাসড়কে উঠলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সড়ক দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা আটক করে। পরে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে দুই হাজার পাঁচশত টাকা প্রতি গাড়িকে জরিমানা করে মামলা দেওয়া হয়।এবং ভিন্ন ভিন্ন ধারার ক্ষেত্রে জরিমানাটি ও ভিন্ন ধরনের হয়ে থাকে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃসিরাজুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় আমরা মহাসড়কে নিষিদ্ধ যানবাহন আটকের নিয়মিত অভিযান পরিচালনা করছি।নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি আজ ২ মাস ১০ দিন মহাসড়কের বিভিন্ন জায়গা থেকে ইজিবাইক, নসিমন, ভটভটি, সিএনজি আটক মামলা করা হয় প্রায় ৬০০ টি,তারই মধ্যে অর্ধেকের বেশি থ্রি হুইলার আর বাকী গুলো কাগজপত্র বৈধ না থাকায় মামলা দিয়েছি।আটককৃত এসব থ্রি-হুইলারের বিরুদ্ধে ডাম্পিং ও প্রসিকিউশন দাখিল করে জরিমানা করা হয়েছে।

তারপরও মহাসড়কের পাশের কিছু কিছু শাখা রোড দিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব যানবাহন মহাসড়কে উঠে যাচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি মোঃসিরাজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com