August 9, 2026, 7:46 am

মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত লোহাগাড়া থানার গোলাম কিবরিয়া

মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত লোহাগাড়া থানার গোলাম কিবরিয়া

সাইফুল ইসলাম,লোহাগাড়াঃ
২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা মাসিক সভায় তাকে সম্মাননা স্বারক ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক (পিপিএম)। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়মিত চেক পোস্ট বসিয়ে মাদক ও ইয়াবা উদ্ধার করে তিনি। গত বছরের ডিসেম্বর মাস,২০২২ সালের জানুয়ারী মাসে মাদক উদ্ধারে সফলতা অর্জন করে আসছেন লোহাগাড়া থানার এস আই গোলাম কিবরিয়া। চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে তাকে নির্বাচিত করা হয়। এর আগেও কয়েক বার তিনি মাদক উদ্ধারের জন্য চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com