August 9, 2026, 7:45 am

রোহিঙ্গা ক্যাম্প হতে ১লাখ ৬৯হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে -এপিবিএন!

রোহিঙ্গা ক্যাম্প হতে ১লাখ ৬৯হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে -এপিবিএন!

টেকনাফ উপজেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি) রাতে দেড়টায় বিপুল ইয়াবার চালান উদ্ধার সহ রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৮এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খানের নির্দেশে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন তত্বাবধানে সঙ্গীয় ফোর্সরা ক্যাম্প-১০ এর জি-১৬ ব্লকের রোহিঙ্গা সাদেকের বসতঘরে অভিযান পরিচালনা করে একই ব্লকের মীর আহমদের ছেলে সাদেক হোসেন(২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান,গ্রেফতার সাদেক এর বসতঘরে বিশাল ইয়াবার চালান মজুদ আছে এরকম আগাম তথ্য ছিল। উক্ত সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় সাদা পোষাকে অবস্থান নিয়ে রাত দেড়টায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com