August 9, 2026, 7:47 am

পেকুয়ায় গুণী শিক্ষকের বিদায় সংবর্ধনা

পেকুয়ায় গুণী শিক্ষকের বিদায় সংবর্ধনা

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় গুণী শিক্ষককে সংবর্ধিত করা হয়েছে। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে দেয়া হয়েছে বিদায় সংবর্ধনা। প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গুনী ওই শিক্ষককে সম্মাননাসহ সংবর্ধিত করেছে। ১৬ ফেব্রæয়ারী (বুধবার) সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা নন্দীরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্টান হয়েছে। সংবর্ধিত অবসরপ্রাপ্ত বিদায়ী প্রতিষ্টাতা প্রধান শিক্ষকের নাম নুরুল আলম। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা সভাপতিত্ব করেন এস,এম,সির সাবেক সভাপতি ছালেহ আহমদ। এ উপলক্ষে নন্দীরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ও সহকারী শিক্ষকবৃন্দ যৌথভাবে সংবর্ধনা ও দোয়া মাহফিলের উদ্যোক্তা। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাগগুজারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাষ্টার শাহ আলম, মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার শামশুদ্দোহা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী, বারবাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নাছির উদ্দিন, দক্ষিণ সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন, ওয়ারেচীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল জন্নাত, বকশিয়াঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার রমিজ উদ্দিন আহমদ। অন্যান্যদের মধ্যে ছিলেন উত্তর মেহেরনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহেরা বেগম, মধ্যম মগনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ নাথ, সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পূর্ব উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মাষ্টার শওকত, সাংবাদিক ও শিক্ষক মাষ্টার রিয়াজ উদ্দিন, নন্দীরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার সাহাব উদ্দিন, মাষ্টার ফরিদুল আলম, মাষ্টার আবুল হোসাইন, প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক মো: রেজাউল করিম, যুগ্ম সম্পাদক আবু বক্কর, মো: ইব্রাহীম প্রমুখ। এ ছাড়াও এলাকার ছাত্র/ছাত্রীদের অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com