August 9, 2026, 8:48 am

মেয়াদের এক বছর পার, সংস্কারের ঘ্রাণই নেই-আলুরঘাট সড়কে!

মেয়াদের এক বছর পার, সংস্কারের ঘ্রাণই নেই-আলুরঘাট সড়কে!

লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় সড়কের কাজ শুরুই করেননি ঠিকাদার!
লোহাগাড়া সদরের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংযুক্ত আলুরঘাট সড়কের বটতলী স্টেশন থেকে টি.এন্ড.টি অফিস পর্যন্ত ২৭০ মিটার সড়কের বেহাল।সড়কটি নির্মাণ কাজের মেয়াদ প্রায় শেষ হলেও এখনো কাজ শুরু হয়নি।কাজ শুরু না হওয়ায় এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।জানা যায়, আলুরঘাট রোডের বটতলী স্টেশন থেকে টি.এন্ড.টি অফিস পর্যন্ত ২৭০ মিটার সড়কের রিজিট প্যাভম্যান্টের (আরসিসি ঢালাই) কাজ পায় মেসার্স রয়েল আ্যাসোসিয়েট নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান।এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৫ লাখ টাকা।সড়কের কাজ শুরুর কথা ২০২১ সালের ২২ মার্চ। ২০২২ সালের ২২ মার্চ কাজ শেষ হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার এখনো কাজ শুরু করতে পারেনি।সড়কটি দিয়ে পশ্চিমআমিরাবাদ ,আলুরঘাট,ডলুকুল,বড়হাতিয়ার সেনেরহাঠ ও সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ও গারাংগিয়া এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন।ঠিকাদার আবদুর রশিদ জানান,সড়কটির নির্মাণ কাজের মেয়াদ চলতি বছরের মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।সে সাথে ফাউন্ডেশনে টাকা জমা হলেই শিগগিরই সড়কের নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি জানান।লোহাগাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ইফরাদ বিন মুনির জানান, মহাসড়ক থেকে আলুরঘাট রোডের ২৭০ মিটার অংশে বর্ষার কারণে কাজ শুরু করেননি ঠিকাদার। শিগগিরই সড়কটির কাজ শুরু করার জন্য অনেকবার ঠিকাদার কে চিঠি প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com