August 9, 2026, 8:43 am

পদুয়া নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য অভিষেক উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

পদুয়া নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য অভিষেক উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম,লোহাগাড়া প্রতিনিধিঃ

গত ২৬ই ডিসেম্বর ৪র্থ ধাপের ৩নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হওয়া নব-নির্বাচিত চেয়ারম্যান ,সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অভিষেক উপলক্ষে-খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সোমবার বিকাল ৩ টায় এ অনুষ্ঠান ০৩নং ইউনিয়ন পরিষদ রুমে অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সাবেক ৩বারের চেয়ারম্যান এডভোকেট হুমায়ুন কবীর রাসেল,মিয়া শাহাজান (দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিশেষকসম্পাদক), ইন্জিনিয়ারিং-জাবেদ করিম, কাজী শের আলী(পদুয়া ইউনিয়ন কৃষকলীগ-সভাপতি)।

উক্ত অনুষ্ঠানে নির্বাচিত ৯ ইউ.পি সদস্যদের মধ্যে হলেনঃ মোঃআমান উল্লাহ(১নং), শব্বির(২নং),এহসান উল্লাহ (৩নং),নজরুল ইসলাম বাবুল (৪নং), কাউছার(৫নং), লিয়াক(৬নং),শহীদুলইসলাম(৭নং), নাছির(৮নং),জসিম(৯নং) ও মহিলা ৩ ইউ.পি সদস্যরা হলেনঃ- মনোআরা বেগম(১২৩), কাউছার জন্নত (৪,৫,৬),রেহেনা বেগম(৭৮৯)।এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান বলেনঃ- আমি সর্ব প্রথম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে আমার সালাম জানিয়ে বক্তব্য শুরু করেছি।এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টর বিপ্লব বড়ুয়া সহ সকল প্রশাসন ও সাধারণ জনগণকে আমার পক্ষে থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।সে সাথে আপনাদের সকলের সুখ-দুঃখের সঙ্গে দিন কাটাতে সবসময় পাশে থাকবো।সরকারের সহযোগিতা বরাদ্দ যার যার পাপ্য গুলো নিকটস্থে পাঠিয়ে দিবো।তাছাড়া সবাইকে সবসময় সহযোগিতা দিয়ে এই পদুয়া ইউনিয়ন পরিষদকে দিন দিন মডেল রুপান্তরে পরিনত করবো।পদুয়ায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার মান তদারকি করার জন্য বললেন দায়িত্বশীল সকলকে।শেষে আবুল কালাম হুজুরের মোনাজাতে উক্ত মিলাদ মাহফিল সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com