August 9, 2026, 8:44 am

এইচএসসি‌তে গোল্ডেন এ+ পে‌য়ে‌ছে সৈয়দ সাইদুর রহমান রূপম

এইচএসসি‌তে গোল্ডেন এ+ পে‌য়ে‌ছে সৈয়দ সাইদুর রহমান রূপম

নিজস্ব প্রতি‌বেদক

২০২১ সা‌লের এইচএস‌সি পরীক্ষায় ইস্পাহানী পাব‌লিক স্কুল এন্ড ক‌লেজের মান‌বিক বিভা‌গ থে‌কে গোল্ডেন এ+ (জি‌পিএ ৫) পে‌য়ে কৃ‌তি‌ত্বের সা‌থে উত্তীর্ণ হ‌য়ে‌ছে সৈয়দ সাইদুর রহমান রূপম।

র‌বিবার (১৩ ফেব্রুয়া‌রি) দুপু‌রে প্রকা‌শিত ফলাফল থে‌কে এ তথ্য জানা যায়।

রূপম কুমিল্লার কৃ‌তি সন্তান জনবান্ধব পু‌লিশ কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান ও সা‌লিমা রহমান দম্প‌ত্তির ক‌নিষ্ঠ সন্তান।

তার বোন সৈয়দা সা‌মিনা রহমান সফল নারী উ‌দ্যোক্তা ও আরটি‌টি গ্লোবাল এবং সা‌মিনা এন্টারপ্রাই‌জের কর্ণধার। তার ভাই সৈয়দ সায়মুন রহমান নর্থ সাউথ বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌বেক শিক্ষার্থী ও স‌ম্মিলিত বেসরকা‌রি বিশ্ব‌বিদ‌্যালয়ের ছাত্রলীগ নেতা এবং বর্তমা‌নে সফল ক‌র্পো‌রেট ব্যক্তিত্ব।

সৈয়দ সাইদুর রহমান রূপম বড় হ‌য়ে নি‌জে‌কে দেশ এবং দে‌শের মানু‌ষের সেবায় নি‌য়ো‌জিত কর‌তে চায়। সে সবার নিকট ভ‌বিষ্যতের মঙ্গল কামনায় দোয়া চে‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com