August 9, 2026, 7:47 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের বর্ধিত সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ১ ফেব্রæয়ারী (মঙ্গলবার) বিকেলে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সেক্রেটারী এস,এম শাহাদাত হোসেনের সঞ্চালনায় ও সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো: শফিউল্লাহ আনসারী। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ বিএ, সেক্রেটারী আবুল কাসেম, জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলার সহসভাপতি আবদুল আদুদ, সহসভাপতি আতিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম সোহেল, মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ওসমান গণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেজাম উদ্দিন শাওন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো: শফিউল্লাহ আনসারী। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি আবদুল জব্বার, মৎস্যজীবিলীগ নেতা জাকিরুল ইসলাম, সদস্য গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন সহসভাপতি রবিউল করিম, যুগ্ম সম্পাদক জিয়াবুল হক মেম্বার, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, বারবাকিয়ার সভাপতি বেলাল উদ্দিন মেম্বার, উজানটিয়ার সাধারন সম্পাদক মুজিবুর রহমান, টইটংয়ের সভাপতি জয়নাল আবেদীন, মগনামার সভাপতি আলী আকবর, শ্রমিকলীগ নেতা বেলাল উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম সিকদারের খুনীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। তাছাড়া তৃণমূল পর্যায়ে পেকুয়া উপজেলা শ্রমিকলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুশৃংখল করার লক্ষ্যে সকল নেতা-কর্মীদের এগিয়ে আসার আহবান জানানো হয়। তাছাড়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জাতীয় শ্রমিকলীগের নেতা-কর্মীদের মতপার্থক্য ও ভেদাভেদ ভূলে গিয়ে ঐক্যবদ্ধবাবে কাজ করার উদাত্ত আহবান জানানো হয়।