August 9, 2026, 7:45 am
জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্বাবধানে সকল সেক্টরে উন্নয়ন কর্মকাণ্ডের হাওয়া লেগেছে পার্বত্য জনপদে। ভাগ্য বদলে যাচ্ছে জনগোষ্টির।
সারা দেশের সাথে পাল্লা দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চলমান রযেছে পাহাড়েও। বিভিন্ন উন্নয়নের ফলে পাল্টে যাচ্ছে পশ্চাদপদ অঞ্চলের দৃশ্যপট।
লামা উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও উন্নয়ন। কৃষি খাতকে এগিয়ে নিতে চলছে বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়নে সেচ ড্রেন নির্মাণ কাজ।
উপজেলার পানি শুণ্য গ্রামগুলোকে নানান উপায়ে পানীয়জলের আওতায় আনতে কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
ভূগর্ভস্থ কঠিন শিলাযুক্ত এলাকায় জিএফএস ও বিভিন্ন এলাকায় ডিপটিউবওয়েলের মাধ্যমে সুপেয় পানীয়জল সরবরাহ নিয়েও কাজ হয়েছে এবং চলমান রয়েছে কয়েকটি প্রকল্প।
সংশ্লিষ্টরা বলছেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে পার্বত্য চট্টগ্রামের সার্বিক দৃশ্যপট অনেকটাই পাল্টে যাবে। যার সুফল পাবে এখানকার জনগোষ্টি। উন্নয়নের মহা সড়কে যুক্ত হবে পর্তবতাঙ্গন, আরও এগিয়ে যাবে দেশ।
পাহাড়ের প্রতিটি বাঁকে উন্নত হচ্ছে অবকাঠামোগত সুযোগ-সুবিধায়। কৃষি ক্ষেত্রে সূচিত হচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত পল্লী সড়ক উন্নয়ন প্রকল্প, লামা পৌরসভার জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে পানি ব্যবস্থার উন্নয়নে মাস্টার ড্রেইন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে।
ইতিমধ্যে লামা উপজেলার প্রত্যন্ত জনপদের সঙ্গে উপজেলা সদরের সড়ক নেটওয়ার্ক গড়ে উঠেছে।
এই প্রকল্প জোরদার করে তোলার লক্ষ্যে গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণ প্রক্রিয়া চলমান রয়েছে। বিগত এক দমকে মাতামুহুরি নদীর উপর নির্মিত হয়েছে বেশ কয়েকটি গার্ডার সেতু।
এ ছাড়া উপজেলা-পৌরসভা সদরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে প্রক্রিয়াধীন রয়েছে মাস্টার ড্রেইন নির্মাণ প্রকল্পও।