August 9, 2026, 8:44 am

পেকুয়ায় স্কুল ছাত্রীসহ ৫ জনকে পিটিয়ে জখম

পেকুয়ায় স্কুল ছাত্রীসহ ৫ জনকে পিটিয়ে জখম

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় এস,এস,সি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রী, ২ ভাইবোনসহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। গভীর রাতে একদল দুবৃর্ত্তরা বসতবাড়িতে হানা দেয়। এ সময় ব্যাপক লুটতরাজসহ ওই বাড়ির ৩ মহিলাসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ রাতেই সেখানে গিয়েছিলেন। ২০ জানুয়ারী (বৃহস্পতিবার) রাত ১২ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের হারগরপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার মৃত আবদু সাত্তারের পুত্র নুরুল আবছার মনু (৫৫), স্ত্রী আনোয়ারা বেগম (৪৫), মেয়ে পেকুয়া জিএমসির এস,এস,সি পরীক্ষার্থী রিনা আক্তার (১৫), ছেলে একই স্কুল থেকে এস,এস,সি পরীক্ষার্থী ইয়াসিন আরফাত (১৮), ভাইয়ের স্ত্রী জন্নাতুল ফেরদৌস (৩০)। স্থানীয় সুত্র জানান, ওই দিন গভীর রাতে ২০/২৫ জনের অস্ত্রধারী দুবৃর্ত্তরা লবণ ব্যবসায়ী ও গত ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী নুরুল আবছার মনুর বসতবাড়িতে হানা দেয়। এ সময় ওই বসতবাড়িতে ডুকে লবণ বিক্রির সাড়ে ৩ লক্ষ টাকা, মুঠোফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান দ্রব্যাদি নিয়ে যায়। এক পর্যায়ে অজ্ঞাত দুবৃর্ত্তরা নুরুল আবছার মনুসহ ওই পরিবারের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com