October 11, 2026, 12:39 am
‘সবার জন্য স্বাস্থ্যকর খাবার’ এই স্লোগান নিয়ে বিজয় দিবসে আরো একটি আউটলেটের শুভ সূচনা করল ন্যাচারাল ফুড ব্যাংক ইউনাইটেড হেলথ কেয়ার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরের পীরেরবাগ আমতলা বাজার এলাকায় আউটলেটটি উদ্বোধন করেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য মো: নাছিমুল হক রুবেল।এ সময় এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
নতুন এই আউটলেটের উদ্বোধন নিয়ে ইউনাইটেড হেলথ কেয়ারের সত্ত্বাধিকারী হাকিম এ বি এম রাসেল বলেন, এই আউটলেটটিতে গ্রাহকরা দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার,মিষ্টি, পিঠা, সরিষার তেলে ভাজা গুড়ের জিলাপি পাবেন। এছাড়া এখানে চলবে দুই মাসব্যাপী শীতকালীন পিঠা উৎসব।