August 9, 2026, 8:37 am

বর্ধিত সভায় বক্তারা : শাহজামাল ও হেলাল উদ্দিন বল্লার নেতৃত্বে উজানটিয়ায় আ’লীগ ঐক্যবদ্ধ

বর্ধিত সভায় বক্তারা : শাহজামাল ও হেলাল উদ্দিন বল্লার নেতৃত্বে উজানটিয়ায় আ’লীগ ঐক্যবদ্ধ

পেকুয়া প্রতিনিধি
পেকুয়া উপজেলার উজানটিয়ায় বর্ধিত সভায় বক্তারা বলেছেন, শাহ জামাল ও হেলাল উদ্দিন বল্লার নেতৃত্বে এখানকার আ’লীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। হুমকি, ধমকিতে আ’লীগের নেতা-কর্মীরা ভয় পাননা। বিভক্তি সৃষ্টিকারীরা আ’লীগের নেতা-কর্মীদের কাছে অযোগ্য ও অপ্রিয় হিসেবে পরিগণিত হয়েছে। আমরা আহবান করছি মূলধারার রাজনীতিতে আপনারা ফিরিয়ে আসুন। অন্ত:কোন্দল করে মুক্তিযুদ্ধের চেতনার এ দলটিকে দেউলিয়া করবেননা।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস আমরা হেলাল উদ্দিন বল্লা ও সাধারণ সম্পাদক শাহজামাল মেম্বারের নেতৃত্বে উজানটিয়া আ’লীগ পালন করবে। ১২ ডিসেম্বর (রবিবার) উজানটিয়া ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা হয়েছে। সহ-সভাপতি হেলাল উদ্দিন বল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় মুখ্য আলোচক ছিলেন ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক শাহ জামাল মেম্বার।

এ সময় বক্তব্য দেন ১ নং ওয়ার্ডের সভাপতি জামাল মেম্বার, সাধারণ সম্পাদক মাহামুদুল হক, ২ নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক নুরুল আলম, ৩ নং সভাপতি আবদুল গফুর, সম্পাদক আবদুল খালেক, ৪ নং সভাপতি এনামুল হক, সম্পাদক আশেক এলাহী, ৫ নং সভাপতি আবুল বশর, সম্পাদক আবু তৈয়ব, ৬ নং সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক আলী আহমদ, ৭ নং সভাপতি আহমদ ছফা, সম্পাদক নেছার উদ্দিন, ৮ নং সাধারণ সম্পাদক পেছু মিয়া, ৯ নং সভাপতি আক্তার হোছন, সম্পাদক ছৈয়দ। এ ছাড়াও ইউনিয়ন আ’লীগ সহসভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী, আবু ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শরিয়ত উল্লাহ মেম্বার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুলাল শীল, তথ্য ও গবেষণা সম্পাদক শওকত হোছাইন, যুবলীগ ইউনিয়ন সভাপতি মহিউদ্দিন হৃদয়, সাধারন সম্পাদক মিজবাহ উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ ইউনিয়ন সভাপতি আনোয়ারুল আজিম, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসাইন চৌং সুজন, কৃষকলীগ সভাপতি জাকের হোসাইন, স্বেচ্ছাসেবকলীঘ সভাপতি দিদারুল ইসলাম, সৈনিক লীগ পেকুয়া উপজেলার নেতা আজিজুল হক, ছাত্রলীগ সাবেক কমিটির সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম টিপু, যুবলীগ নেতা জমির উদ্দিন মেম্বার, জামাল উদ্দিন মেম্বার, সাইফুল ইসলাম মেম্বার প্রমুখ।

এ দিকে ওই দিন ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভায় বিপুল পরিমাণ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পশ্চিম উজানটিয়া প্রিজম সাইক্লোন সেল্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই বর্ধিত সভাটি অনেকটা মিনি জনসভায় পরিণত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com